মাদ্রাসার বাথরুমের দরজা ভেঙে তৃতীয় শ্রেণির ছাত্রের লাশ উদ্ধার

রাজধানীর হাতিরঝিল থানার পশ্চিম চৌধুরীপাড়ার একটি মাদ্রাসা থেকে তুষার তানভীর (১২) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টার দিকে পশ্চিম চৌধুরীপাড়া শেখ জনরুদ্দিন দারুল কোরআন মাদ্রাসার ছয়তলার বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

মৃত তুষারের মামা ইলিয়াস হোসেন জানান, তাঁদের বাড়ি চাদপুর জেলার মতলব দক্ষিণ থানার গোসাইপুর গ্রামে। বাবার নাম তোফাজ্জল হোসেন। বর্তমানে শাহজাহানপুর শান্তিবাগ মগা হাজির গলিতে থাকেন। তুষার পশ্চিম চৌধুরীপাড়ার শেখ জনরুদ্দিন দারুল কোরআন মাদ্রাসায় তৃতীয় শ্রেণিতে পড়ত।

ইলিয়াস হোসেন আরও জানান, সকাল ৯টার দিকে মাদ্রাসা কর্তৃপক্ষ ফোন দিয়ে জানায়, তুষার সকালে বাথরুমে ঢুকেছে, আর বের হচ্ছে না। পরে সেখান গেলে পুলিশের সহায়তায় বাথরুমের দরজা ভেঙে দেখা যায়, তুষার বাথরুমের গ্রিলের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ঝুলে আছে। তবে কী কারণে তুষার এ কাজ করেছে, তা তাদের জানা নেই।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) ফোয়াদ আহমেদ সুরতহাল রিপোর্টে উল্লেখ করেন, ওই শিক্ষার্থীকে আবাসিক মাদ্রাসার ষষ্ঠ তলার বাথরুমে গ্রিলের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রশি দিয়ে গলায় ফাঁস লাগানোর ফলে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।