খবরওয়ালা বাংলা | Khaborwala Bangla

, ,

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অফলাইনে বদলি ও সংযুক্তি কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে। গতকাল মঙ্গলবার অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন) মাহফুজা খাতুন স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

পত্রে বলা হয়েছে, বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ প্রায়ই টেলিফোন বা সরাসরি সুপারিশের মাধ্যমে শিক্ষকদের বদলির বিষয়ে হস্তক্ষেপ করেন। এছাড়া শিক্ষকগণ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এসে সরাসরি মহাপরিচালকের কাছে আবেদন করছেন। অধিকাংশ ক্ষেত্রেই তারা যথাযথ অনুমতি ছাড়া ঢাকা আগমন করেন, যা দাপ্তরিক কাজকে বিঘ্নিত করছে এবং বিদ্যালয়ের পাঠদান কার্যক্রমে প্রভাব ফেলছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চলতি বছরের ২০ জুলাই থেকে এই ধরনের অফলাইনে বদলি/সংযুক্তি কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। শিক্ষকগণকে সরাসরি আবেদন না করার এবং নৈমিত্তিক ছুটি প্রদানে সতর্কতা অবলম্বন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

পত্রের অনুলিপি দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা (সব বিভাগ) এবং সকল উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসারদের মধ্যে বিতরণ করা হয়েছে।

খবরওয়ালা/এমএজেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *