নীলফামারীতে কালীমন্দিরে প্রতিমা ভাঙচুর, যুবক গ্রেপ্তার

নীলফামারীতে কালীমন্দিরের চারটি প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলী গ্রামের ডারারপার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এরফান আলী (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার এরফান আলী নীলফামারীর সৈয়দপুর উপজেলার পোড়ার হাট আবাসনের বাসিন্দা মঈন খানের ছেলে। কালীমন্দিরের সভাপতি পঙ্কজ কুমার জানান, বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে গ্রামের নারীরা পূজা করতে গিয়ে মন্দিরের ভেতরে ওই যুবককে মূর্তিগুলো ভাঙচুর করতে দেখে চিৎকার করেন। স্থানীয়রা যুবককে আটক করে পুলিশে খবর দেন।

মন্দির কমিটির সেক্রেটারি বিজয় চন্দ্র রায় নীলফামারী থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আহসান হাবীব জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।