রংপুরে ট্রাকের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত

রংপুর নগরীতে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় পিকআপভ্যানে থাকা মা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের দমদমা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—পিকআপভ্যানের সহকারী নগর মীরগঞ্জ এলাকার ইউসুফ আলীর ছেলে আরিফ হোসেন (২০), যাত্রী পীরগাছার সাতদরগা এলাকার মোতালেব হোসেনের স্ত্রী শাহিনা বেগম (২৮) এবং তার এক বছর বয়সী শিশু ওয়ালিদ হোসেন স্বাধীন।

রংপুর-ঢাকা মহাসড়কের দমদমা ব্রিজ এলাকায় শুক্রবার ভোরে ট্রাক-পিকআপ সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মাহিগঞ্জগামী একটি পিকআপভ্যান ইউটার্ন নেওয়ার সময় ঢাকামুখী বালুবোঝাই ট্রাকটি সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপভ্যানে থাকা হেলপারসহ দুই যাত্রী মারা যান।

এ ঘটনায় আহতদের মধ্যে গুরুতর আহত পিকআপচালক নিশাত মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শাহিনা বেগমের দেবর ও তার স্ত্রী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী বলেন, ‘দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ট্রাকের ড্রাইভার ও তার সহকারী পলাতক রয়েছে।’

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।