দূর্গা প্রতিমা আনতে গিয়ে দুর্ঘটনায় তিনজনের মৃত্যু

পশ্চিমবঙ্গ জুড়ে চলছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার মৌসুম। এর মধ্যেই ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। দূর্গা প্রতিমা আনতে গিয়ে উল্টে গেল গাড়ি, মৃত্যু হলো তিন তরুণের। আহত হয়েছে আরও তিনজন। এই ঘটনা ঘটেছে রাজ্যের হুগলি জেলার পোলবার অনন্তপুরে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) গভীর রাতে হুগলি জেলার পোলবার শঙ্করবাটি বারোয়ারী দুর্গাপূজা কমিটির সদস্যরা দুর্গা প্রতিমা আনতে ম্যাটাডর করে যাচ্ছিলেন।

হঠাৎ করে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পোলবার অনন্তপুরে উড়ালপুলে উল্টে যায়। সেখানে দাঁড়িয়ে থাকা ট্রাফিক পুলিশ সঙ্গে সঙ্গে তাদের সবাইকে উদ্ধার করে। তাদের স্থানীয় চন্দননগর মসকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন।

নিহতরা হলেন, শ্যামল চক্রবর্তী ‌(৪২) স্বপন দেব (৩০) এবং ভাস্কর দেবধারা (২৯)। এছাড়া গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ব্রিজে ওঠার আগেই রাস্তার পাশেই ইট রাখা ছিল। প্রচন্ড গতিতে গাড়িটি এসে ধাক্কা খেয়েই উল্টে যায়। পুলিশ এসে সবাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তিদের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।