গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে নারীসহ নিহত ৪

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ আরও তিনজন আহত হয়েছেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহণের একটি বাস মাঝিগাতি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

এ সময় শিশু ও নারীসহ আরও পাঁচজন গুরুতর আহত হন। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পরে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে দুই নারী ও দুই পুরুষ রয়েছেন।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট রাসেল বলেন, এখন পর্যন্ত চারজন নিহতের খবর পাওয়া গেছে। তাদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।