৮০ হাজার টাকায় বিক্রি হলো বিরল ‘কালো পোয়া’

পটুয়াখালীর আলীপুর মৎস্য বন্দরে বিরল এক মাছ ‘কালো পোয়া’ ৮০ হাজার টাকায় বিক্রি হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে মাছটি ওই বন্দরের মেসার্স জাবের ফিসে আনা হয়। উন্মুক্ত ডাকের মাধ্যমে এতো উচ্চমূল্যে বিক্রি হওয়ায় স্থানীয়দের মধ্যে কৌতূহল জন্মেছে।

জেলেদের তথ্য অনুযায়ী, মাছটির ওজন ছিল ৪ কেজি ৯০০ গ্রাম। প্রতি কেজি প্রায় ১৬ হাজার টাকায় এটি বিক্রি হয়েছে। সচরাচর জেলেদের জালে এই প্রজাতির মাছ ধরা পড়ে না। তাই খবর ছড়িয়ে পড়ার পর মাছটি দেখতে আড়তে জনসমাগম হয়।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী কবিরুল জানিয়েছেন, মাছটি ‘ফ্রেশ ফিস কুয়াকাটা’র স্বত্বাধিকারী পি.এম. মুসা কিনেছেন। তিনি মাছটি রপ্তানির জন্য প্রস্তুত করবেন। এর আগে গত বুধবার ৪.৫ কেজি ওজনের একটি কালো পোয়া তিনি ৭২ হাজার টাকায় কিনেছিলেন।

মাছটির স্থানীয় নাম ‘ব্ল্যাক ডায়মন্ড’ বা ‘দাঁতিনা’। স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে এর চাহিদা বেশি। বিশেষ করে এর এয়ার ব্লাডার চীনা ঐতিহ্যবাহী ওষুধ ও প্রসাধনী তৈরিতে ব্যবহার হয়।

ওয়াল্ড ফিস বাংলাদেশের গবেষণা সহকারী মো. বখতিয়ার উদ্দিন বলেন, কালো পোয়া (Protonibea diacanthus) Sciaenidae পরিবারের একটি দুষ্প্রাপ্য সামুদ্রিক মাছ। এর দৈর্ঘ্য সাধারণত ৫০–১৮০ সেন্টিমিটার, ওজন ১০–২৫ কেজি হয়ে থাকে এবং কখনো ৫০ কেজি পর্যন্তও ওজনের মাছ পাওয়া যায়। বঙ্গোপসাগরের কক্সবাজার, মহেশখালী, সেন্টমার্টিন, পটুয়াখালী ও বরিশাল উপকূলে মাঝে মাঝে দেখা যায়।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, মাছটির আন্তর্জাতিক বাজারে দাম বেশি। সাম্প্রতিক ৫৮ দিনের নিষেধাজ্ঞার ফলে জেলেরা এখন বেশি মাছ পাচ্ছেন, যা তাদের জন্য অর্থনৈতিকভাবে লাভের সুযোগ তৈরি করেছে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।