পূজামণ্ডপের নিরাপত্তায় ৭১ হাজার পুলিশ মোতায়েন

শারদীয় দুর্গাপূজায় দেশের সব মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে ৭১ হাজার ৬৬ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

দেশব্যাপী প্রায় ৩২ হাজার পূজামণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, দুর্গাপূজা উপলক্ষে সবসময়ই তারা সতর্ক এবং নিরাপত্তা কর্মসূচি জোরদার রেখেছে।

পুলিশ সদরদপ্তর আরও জানায়, চলতি মাসের শুরু থেকে অল্প কয়েকটি স্থানে ছোটখাট দুর্ঘটনা ঘটেছে। পুলিশ তাৎক্ষণিক পদক্ষেপের মাধ্যমে এসব ঘটনা প্রশমিত বা প্রতিকার করছে। প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সব স্থানে পূজা উদযাপন কমিটি, পুলিশ ও আনসার বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। যেসব বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তা মূলত সাধারণ অপরাধমূলক কর্মকাণ্ড, ব্যক্তিগত দ্বন্দ্ব বা স্থানীয় বিরোধের ফলাফল।

পুলিশ সদরদপ্তর আরও জানিয়েছে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এক বিবৃতিতে ২ থেকে ২৩ সেপ্টেম্বরের মধ্যে উল্লেখিত নয়টি ঘটনার মধ্যে তিনটিতে জিডি, ছয়টিতে মামলা রুজু হয়েছে এবং ৬ জন আসামি গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে ৩ জন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।