ভাঙ্গায় সালিশি বৈঠক চলাকালে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫

ফরিদপুরের ভাঙ্গায় সালিশ বৈঠক চলাকালে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

রবিবার (২৮ সেপ্টেম্বর ) রাতে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম জাকু মাতুব্বর। তিনি সোনাখোলা গ্রামের মৃত আনোয়ার মাতুব্বরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে রাতে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের নলিয়া গ্রামের একটি ভ্যান চুরি করে সোনাখোলা গ্রামের কয়েকজন বাসিন্দা। এই ভ্যান চুরির ঘটনাকে কেন্দ্র করে রবিবার সন্ধ্যায় সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশ বৈঠক চলাকালে নলিয়া গ্রামের লোকজনকে অপমান করে সোনাখোলা গ্ৰামের লোকজন।

এ নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলে ধাওয়া পাল্টা-ধাওয়া। এতে অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। সংঘর্ষে নিহত একজনের মরদেহ ভাঙ্গা হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।