পদ্মার এক ঢাই মাছ বিক্রি ৪৪ হাজার টাকায়

রাজবাড়ী পদ্মা নদীতে জেলে কবির হালদারের পাতা কারেন্ট জালে ধরা পড়া ঢাই মাছ ৪৪ হাজার টাকায় বিক্রি হয়েছে। মাছটির ওজন ছিলো ১১ কেজি। 

সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরের দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫ নম্বর ফেরীঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ ঢাই মাছটি দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের কলাবাগান এলাকা থেকে মাছটি কিনে নেন।

এ বিষয়ে দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, সোমবার ভোরের দিকে আমি ১১ কেজি ওজনের ঢাই মাছটি ৪ হাজার টাকা কেজি দরে মোট ৪৪ হাজার টাকায় কিনে নিয়েছি। পরে মোবাইল ফোনের মাধ্যমে কেজিতে ২শত টাকা লাভ রেখে মাছটি খুলনার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছি।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।