রাশিয়া থেকে এলো সাড়ে ৫২ হাজার টন গম

রাশিয়া থেকে ৫২ হাজার ৫০০ টন গম নিয়ে একটি জাহাজ দেশে এসে পৌঁছেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ৭ জুলাই রাশিয়ার সঙ্গে এক নগদ ক্রয়চুক্তির আওতায় এসব গম কেনা হয়েছে। গম নিয়ে জাহাজটি চট্টগ্রামের কুতুবদিয়া বহির্নোঙ্গরে পৌঁছেছে।

জাহাজটির গমের নমুনা পরীক্ষা এরই মধ্যে শেষ হয়েছে। দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

ওই গমের মধ্যে ৩১ হাজার ৫০০ টন চট্টগ্রামে এবং অবশিষ্ট ২১ হাজার টন গম মোংলা বন্দরে খালাস করা হবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।