রাজশাহীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

রাজশাহীর গোদাগাড়ীতে পুকুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার মাথাভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- মাথাভাঙ্গা এলাকার রুহুল আমিনের মেয়ে কারিমা খাতুন (২) ও একই এলাকার মো. রাব্বুলের ছেলে মো. রাফি (২)।

স্থানীয়রা জানান, শিশুরা বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন।

গোদাগাড়ী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোয়াজ্জেম হোসেন বলেন, সকালে ওই দুই শিশুর পুকুরে ডুবে মৃত্যু হয়েছে। মরদেহ বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।