মেঘনায় বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবি: নিখোঁজ ১

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চরহোগলা বালুরঘাট সংলগ্ন মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায়ন একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। পরে ট্রলারে থাকা জেলেদের মধ্যে ৫ জন সাঁতরে তীরে উঠে আসে। তবে মোহাম্মদ শরীফ (৩২) নামের একজন এখনও নিখোঁজ রয়েছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে ৬ জেলেসহ মাছ ধরার ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় নিখোঁজ জেলেশহরের দক্ষিণ ইসলামপুরের মোহাম্মদ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, একটি ট্রলারে মাছ ধরতে মেঘনায় গিয়েছিলেন ৬ জেলে। সোমবার সকালে মেঘনা নদীর চরহোগলা বালুরঘাট সংলগ্ন এলাকায় একটি বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ৬ মাঝিসহ ডুবে যায়। ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায় বাল্কহেডটি। এক পর্যায়ে ট্রলারে থাকা জেলেদের মধ্যে পাঁচজন সাঁতরে তীরে উঠে আসলেও একজন এখনও নিখোঁজ রয়েছেন। সর্বশেষ জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, পানির গভীরতা বেশি এবং স্রোত রয়েছে। ডুবুরি দল উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহমেদ জানান, ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া বাল্কহেডটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।