ভোলায় জামায়াতের ৪৫ নেতা বিএনপিতে যোগদান

ভোলার চরফ্যাশন উপজেলার আহম্মেদপুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির মাওলানা ওমর ফারুকের নেতৃত্বে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের ৪৫ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। 

তবে ফারুককে এক বছর আগে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাবেক এমপি নাজিম উদ্দীন আলম তার নিজ বাসভবনে আনুষ্ঠানিকভাবে ফুলের মালা পরিয়ে নতুন নেতাকর্মীদের স্বাগত জানান। যোগদান অনুষ্ঠানে চরফ্যাশন উপজেলা বিএনপির বিভিন্ন নেতা ও শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ভোলা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মাওলানা হারুন অর রশিদ বলেন, “মাওলানা ওমর ফারুককে এক বছর আগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বাকিরা কখনো জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত।”

মাওলানা ওমর ফারুক বলেন,“দুলারহাটে জামায়াতের কর্মকাণ্ড সন্তোষজনক ছিল না। বিএনপির কার্যক্রম গ্রহণযোগ্য মনে হওয়ায় আমিসহ ৪৫ জন নেতা-বিশেষজ্ঞ বিএনপিতে যোগদান করেছি। দেশের গণতন্ত্র রক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা বিএনপির সঙ্গে থাকব।”

চরফ্যাশন উপজেলা জামায়াতও তাদের ফেসবুক পোস্টে উল্লেখ করেছে, অর্থ কেলেঙ্কারির কারণে ফারুক দল থেকে বহিষ্কার হয়েছেন, তাই তার বিএনপিতে যোগদানে দলীয় মাথা ব্যাথা নেই।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।