জামিনে কারামুক্ত হলেন সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম হত্যা মামলায় জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) জামিনে কারামুক্ত হন তিনি।

এর আগে গত ১৯ জুন বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীমকে হত্যার অভিযোগে করা মামলায় আওয়ামী লীগ মনোনীত সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার একটি আদালত।

এ সময় মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের উপ-পরিদর্শক ফেরদৌস আলম।

শুনানি শেষে ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকা হয়। মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতা-কর্মীদের হত্যা করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়।

হামলায় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়। সেই মামলায় প্রায় সাড়ে তিন মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেলেন সাবেক প্রতিমন্ত্রী শামসুল আলম।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।