মসজিদে যাওয়ার পথে গাড়ির ধাক্কায় ইমামের মৃত্যু

মাগুরার শ্রীপুর উপজেলায় একটি মসজিদে নামাজ পড়াতে যাওয়ার পথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোহাম্মদ কাজী মুক্তার উদ্দিন (৭১) নামের এক ইমামের মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ফরিদপুর-মাগুরা মহাসড়কের কছুন্দি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা রামনগর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর।

স্থানীয়রা জানান, ভোরে ফজরের নামাজ পড়ানোর উদ্দেশে বাড়ি থেকে বের হন মুক্তার উদ্দিন। পথে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. সোহাগ মৃত ঘোষণা করেন।

মাগুরা রামনগর হাইওয়ে থানা পুলিশ ওসি আলমগীর কবীর বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রবীণ এই ইমাম দীর্ঘদিন ধরে এলাকার একটি মসজিদে ইমামতি করছিলেন। তার মৃত্যুর খবরে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।