‘ক্রু ২’ সিনেমাতেও কি থাকছেন কারিনা

২০২৪ সালের বলিউডে অন্যতম সফল সিনেমা টাবু, কারিনা কাপুর ও কৃতি স্যানন অভিনীত ‘ক্রু’। প্রথম সিনেমার দারুণ সাফল্যের পর থেকেই দর্শকের কৌতূহল ছিল, এর সিক্যুয়েল নির্মাণ নিয়ে। অবশেষে জানা গেল, প্রযোজনা সংস্থা এরই মধ্যেই চিত্রনাট্য নিয়ে কাজ শুরু করেছে। বিভিন্ন খসড়া লেখা হলেও শেষ পর্যন্ত এমন একটি গল্প বাছাই করা হয়েছে যা মূল সিনেমার ধারাবাহিকতা বজায় রেখে দর্শককে আবারও নতুন অভিযানে নিয়ে যাবে। যদিও প্রজেক্টটি এখনো একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে।

গুঞ্জন ছড়িয়েছে— কারিনা কাপুর খান ফিরতে পারেন এই সিক্যুয়েলেও।

তবে কারিনা নাকি স্পষ্ট জানিয়েছেন, তিনি সম্পূর্ণ চিত্রনাট্য পড়ে তার চরিত্রটি বুঝে তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। অন্যদিকে টাবু ও কৃতি স্যানন ফিরবেন কিনা তা এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবুও নির্মাতাদের ইচ্ছা রয়েছে আবারও তিন নায়িকাকে একসঙ্গে পর্দায় ফিরিয়ে নিয়ে আসা। 

প্রথম সিনেমার গল্পে দর্শক দেখেছিলেন তিন বিমান বালার জীবনের টানাপোড়েনের গল্প। একসময় তারা জড়িয়ে পড়ে এক ঝুঁকিপূর্ণ ডাকাতির খেলায়। তাদের প্রতিটি ভুল সিদ্ধান্ত এবং দুর্ভাগ্য তাদের আরও গভীর বিপদে ফেলে দেয়। সেই দারুণ কমেডি আর থ্রিলারের মিশ্রণই এ সিনেমাকে করে তুলেছিল এক ব্যতিক্রমী অভিজ্ঞতার যাত্রা। নির্মাতা রাজেশ এ. কৃষ্ণনের দক্ষ পরিচালনা এবং একতা কাপুর ও রিয়া কাপুরের প্রযোজনায় সিনেমাটি ২০২৪ সালের হিট তালিকার শীর্ষে চলে যায়।

এবার সবার মনে প্রশ্ন জেগেছে এ সিনেমার সিক্যুয়েলে নতুন কী চমক থাকছে? জানা যাচ্ছে, আগের কাহিনির পরিণতি থেকে নতুন ঘটনার সূচনা হবে। আবারও থাকবে হাসি, টুইস্ট আর উত্তেজনা। 

খবরওয়ালা/এফএস 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।