ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেলো কৃষকের

বরগুনার পাথরঘাটায় ধানক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু হানিফ (৬৫) নামে এক কৃষক মারা গেছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করেন স্বজনরা।

স্থানীয় জানান, মাদারতলী গ্রামের আলমগীর জমাদ্দারের ধানক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখা হয়। সোমবার বিকেল ৫টার দিকে আবু হানিফ তার নিজ ক্ষেতে কীটনাশক ছিটাতে যাওয়ার পথে ওই ক্ষেতে প্রবেশ করেন। এ সময় তিনি বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে রাত পর্যন্ত আবু হানিফ বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি করে একপর্যায়ে ধানক্ষেত তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সাইফুল খান বলেন, ‘ধানক্ষেতে ইঁদুর মারার ফাঁদ থেকেই এ দুর্ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় নিহতের পরিবার কোনো অভিযোগ করেননি।’

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।