এখনও উদ্ধার হয়নি ১ হাজার ৩৫০ টি অস্ত্র : পুলিশের মহাপরিদর্শক

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন পুলিশের খোয়া যাওয়া ১ হাজার ৩৫০ টি অস্ত্র এখনো উদ্ধার হয়নি। ধারণা করা হচ্ছে এসব অস্ত্র পার্বত্যাঞ্চল এবং আরসা‘সহ নানা জনের কাছে গেছে। অস্ত্রগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে এক ব্রিফিংয়ে আইজিপি এসব তথ্য জানান।

তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে প্রয়োজনে পুলিশ আরও কঠোর হবে এবং এ মুহূর্তে পুলিশ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে।

আইজিপি আরও বলেন, নির্বাচনকে ঘিরে দেড় লাখ পুলিশকে পেশাগত দক্ষতা ও নিরপেক্ষতার বিষয়ে ট্রেনিং দেয়া হবে। পুলিশ নির্বাচনের দায়িত্ব পালনে সক্ষম বলে আশাবাদ ব্যক্ত করেন আইজিপি।

এসময় পুলিশ মহাপরিদর্শক জানান, সারাদেশে পূজামণ্ডপ ঘিরে কেউ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইলে কঠোর জবাব দেওয়া হবে।

খবরওয়ালা/এফএস

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।