পদ্মায় ধরা পড়ল সাড়ে ১৪ কেজির ঢাঁই মাছ

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে সোনাই হালদারের জালে ধরা পড়েছে সাড়ে ১৪ কেজি ওজনের একটি ঢাঁই মাছ। পরে দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লার কাছে ৫৯ হাজার ৪৫০ টাকায় মাছটি বিক্রি করেছেন ওই জেলে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোরে মাছটি ধরা পড়ে।

এদিন ভোর সাড়ে ৪টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের উজানে মাঝপদ্মায় জাল ফেলেন তিনি ও তার সঙ্গীরা। এ সময় বড় আকারের একটি ঢাঁই মাছ তাদের জালে ধরা পড়ে। পরে মাছটি বিক্রি করতে সকালে নিয়ে যান দৌলতদিয়া ঘাট এলাকায় আনু খাঁর আড়তে। সেখানে মেপে দেখা যায়- মাছটির ওজন ১৪ কেজি ৫০০ গ্রাম।

পরে ৪ হাজার ১০০ টাকা কেজি নিলাম দরে স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লার কাছে ওই ঢাঁইটি বিক্রি করেন জেলে সোনাই।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশের বিভিন্ন এলাকায় সৌখিন মাছ ক্রেতাদের সঙ্গে অনলাইনে যোগাযোগ করছি। খদ্দের পেলে সামান্য লাভে ঢাঁই মাছটি আমি বিক্রি করব।

খবরওয়ালা/এফএস 
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।