বান্ধবীর সঙ্গে আদুরে মুহূর্ত, সৃজিত-মিথিলার বিচ্ছেদ জল্পনা তুঙ্গে

ব্যক্তিগত জীবনের একাধিক অজানা তথ্য প্রথমবার প্রকাশ করতে পডকাস্টে হাজির হয়েছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।ব্যক্তিগত প্রসঙ্গ সামনে আনার দুদিন পরেই দেখা গেল তার স্বামী পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে নতুন বান্ধবীকে ঘুরতে। এতে তাদের বিচ্ছেদের গুঞ্জন চরমে পৌঁছেছে।

গুঞ্জনের মাঝে শারদীয় দুর্গাপূজার আনন্দ আর উৎসবের মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সপ্তমীতে সুস্মিতার সঙ্গে একাধিক ছবি শেয়ার করেছেন সৃজিত মুখার্জি। ছবিগুলোতে দেখা যায়, তিনি ও সুস্মিতা একসঙ্গে পূজা মণ্ডপে হাসিমুখে পোজ দিচ্ছেন। দুজনের পোশাকে ছিল রঙের মিল ম্যাচিং পাঞ্জাবি ও শাড়ি। কখনো একে অপরের চোখে চোখ রেখে ক্যামেরাবন্দি হয়েছেন, আবার কখনো সৃজিত সুস্মিতার ছবি তুলছেন।

ছবিগুলোর ক্যাপশনে সৃজিত লেখেন, ‘শুভ সপ্তমী’। তবে এই ছবিগুলো ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। তাদের ধারণা সৃজিত মুখার্জি আবারও প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। তবে ধোয়াশা কাটিয়ে প্রেমের সম্পর্কের বিষয়ে খোলামেলা কেউ কোনো কথা বলেননি।

অন্যদিকে, মিথিলা সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সরব হন। সেখানে তার কিছু মন্তব্য গুঞ্জনের পালে আরও জোর হাওয়া দিয়েছে।

সৃজিত মুখার্জির সঙ্গে তার দীর্ঘ দূরত্বের কারণ হিসিবে তিনি বলেন, ‘২৪-এর জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত আমি (কলকাতা) যাইনি। কারণ আমার ভিসা নেই।’

মিথিলার এই মন্তব্যের পরই প্রশ্ন ওঠে, সৃজিতের সঙ্গে তার সম্পর্ক কি সত্যিই তলানিতে?

পডকাস্টের সঞ্চালক সরাসরি জানতে চান, সৃজিত মুখার্জি এখনও তার স্বামী রয়েছেন কিনা। এই প্রশ্নে কিছুটা ধোঁয়াশা তৈরি করে মিথিলা বলেন, ‘এটা তো যারা বলছে তারা বলছে, আমি কিছুই বলবো না।’ তিনি এখন আপনার হাজবেন্ড এমন প্রশ্নের জবাবে এ অভিনেত্রী জানান, হ্যাঁ পাসপোর্টে তার নামটিও রয়েছে।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।