গাজীপুরে ১০৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

গাজীপুর মেট্রোপলিটন পূবাইল থানা পুলিশ অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবাসহ নাসরিন আক্তার (৩৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে। 

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে পূবাইল থানাধীন কুদাব এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃত নাসরিন ওই এলাকার রাশেদুল আলমের স্ত্রী। এ সময় মাদক বিক্রির নগদ ২ হাজার ৩০০ টাকাও জব্দ করে পুলিশ। পরে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়।

পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম বলেন, রাতে রাশেদুল আলমের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের সময় ঘরের ওয়ারড্রবের ড্রয়ার থেকে ১০৫ পিস ভারতীয় নিষিদ্ধ ইয়াবা উদ্ধার করা হয়।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।