সৈয়দপুরে মার্কেট দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

নীলফামারীর সৈয়দপুরে একটি মার্কেট দখলের অভিযোগ উঠেছে বাঙালিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল খান রেজার বিরুদ্ধে। 

অভিযোগ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক আমিনুল ইসলাম।

আমিনুল ইসলাম দাবি করেন, ২০১১ সালে তিনি বাঙালিপুর চৌমুহনী বাজারে একটি জমি কিনে সেখানে মার্কেট প্রতিষ্ঠা করেন। মার্কেটের মধ্যে গোডাউন ও দোকান ভাড়া দেওয়া হয়েছিল। তবে মার্কেটের পেছনে কিছু খালি জায়গা রাখা হয়েছিল।

স্থানীয় ব্যবসায়ী জানান, গত শুক্রবার বিকেলে রেজাউল খান রেজা ও তার সহযোগীরা ওই মার্কেট দখল করার চেষ্টা করেন। আমিনুল ইসলাম বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরবর্তীতে মার্কেটের দোকানগুলোর তালা বন্ধ করে দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, রেজাউল খান রেজা মার্কেট থেকে বের হতে আমিনুল ইসলামের কাছে ১০ লাখ টাকা দাবি করেছেন। টাকা না দিলে আরও ক্ষতি করার হুমকি দেওয়া হয়। এছাড়া মার্কেটের দোকানগুলোতে বিএনপির ইউনিয়ন কার্যালয়ের সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়।

অভিযুক্ত রেজাউল খান রেজা অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কারও মার্কেট দখল করিনি। জায়গাটি আমার নিজস্ব ক্রয়কৃত এবং সেখানে সাইনবোর্ড লাগিয়েছি।”

সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার বলেন, “ঘটনাটি সম্পর্কে আমি অবগত আছি। যদি দলের নাম ভাঙিয়ে কেউ এমন কার্যকলাপে জড়িত থাকে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে যাতে কোনও বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। উভয় পক্ষকে বিষয়টি সমাধানের জন্য আলোচনা করতে বলা হয়েছে।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।