খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর ২০২৫
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এবারের পূজায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর সিদ্ধেশ্বরী কালীমন্দিরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।
ডিএমপি কমিশনার বলেন, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে এ বছর ঢাকা মহানগরীতে ২৫৪টি
বিবিধ
মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এবারের পূজায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।
তিনি বলেন, বিজয়া দশমীতে বিসর্জন শোভাযাত্রা যেন নির্বিঘ্নে সম্পন্ন হয় সেজন্য পৃথক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা সুন্দরভাবে শেষ হবে। এজন্য তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
খবরওয়ালা/এফএস