শাহরুখ খান এখন বিশ্বের সবচেয়ে ধনী তারকা

শোবিজ দুনিয়ায় সবাইকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে ধনী তারকার আসনে বসেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। চলচ্চিত্রে তিন দশকেরও বেশি সময় ধরে কাজ করার পর অবশেষে তিনি বিলিয়নিয়ার ক্লাবে যোগ দিলেন।

হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫ অনুযায়ী, শাহরুখের সম্পদের পরিমাণ এখন ১২ হাজার ৪৯০ কোটি রুপি, যা প্রায় ১.৪ বিলিয়ন মার্কিন ডলার। এ অর্জনের মাধ্যমে তিনি শুধু ভারতের সবচেয়ে ধনী তারকাই নন, বরং বিশ্বের শীর্ষ ধনী তারকা হিসেবেও জায়গা করে নিয়েছেন।

৫৯ বছর বয়সী এই অভিনেতা সম্পদের দিক থেকে টেলর সুইফট (১.৩ বিলিয়ন ডলার), আর্নল্ড শোয়ার্জনেগার (১.২ বিলিয়ন ডলার), জেরি সাইনফিল্ড (১.২ বিলিয়ন ডলার) ও সেলিনা গোমেজকে (৭২০ মিলিয়ন ডলার) পেছনে ফেলেছেন।

ভারতে অবশ্য দীর্ঘদিন ধরেই তিনিই সবচেয়ে ধনী অভিনেতা হিসেবে পরিচিত। তবে এবার নতুন তালিকায় দেখা গেছে, দ্বিতীয় স্থানের সঙ্গেও তাঁর ব্যবধান অনেকটা বেড়ে গেছে। শাহরুখের ব্যবসায়িক অংশীদার জুহি চাওলা ও তাঁর পরিবার রয়েছেন তালিকার পরের অবস্থানে, যাদের সম্পদের পরিমাণ ৭ হাজার ৭৯০ কোটি রুপি। তৃতীয় স্থানে আছেন হৃত্বিক রোশন, যার সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ১৬০ কোটি রুপি।

চলচ্চিত্রে সাফল্যের পাশাপাশি বিনিয়োগ আর ব্যবসায়িক উদ্যোগ থেকেই মূলত শাহরুখের সম্পদ বৃদ্ধি পেয়েছে। বলিউডের ‘বাদশাহ’ খেতাব পাওয়া এই তারকার সাম্প্রতিক অর্জন প্রমাণ করছে, তিনি শুধু পর্দায় নয়, ধনসম্পদেও আন্তর্জাতিক তারকাদের সঙ্গে কাতারে দাঁড়িয়ে গেছেন।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।