রাজধানীতে এনএসআই কর্মকর্তা সেজে প্রতারণা, গ্রেপ্তার ১

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ভুয়া ডেপুটি পরিচালক (ডিডি) পরিচয় দেওয়া মো. জাহিদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দিনগত রাতে বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় রায়েরবাজার এলাকার ফুটপাত থেকে কারা চাঁদা আদায় করে এমন তথ্য সংগ্রহ করতে গেলে ব্যবসায়ীরা ওই ব্যক্তিকে ঘিরে ধরে। খবর পেয়ে রায়েরবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যায়। সেখানে জাহিদ নামের ভুয়া এনএসআই পরিচয় দেওয়া ব্যক্তিকে আটক করে মোহাম্মদপুর থানায় নেওয়া হয়।

এসি আব্দুল্লাহ আল মামুন আরও জানান, এসময় জাহিদ নিজেকে এনএসআই কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে নানা ধরনের কথা বলেন। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে প্রতারণার বিষয়টি প্রকাশ পায়।

পুলিশ জানায়, তার কাছে তল্লাশি করে কাস্টমস গোয়েন্দা পরিচয়ের কার্ড, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডিউটি পাসসহ সরকারি গুরুত্বপূর্ণ বিভিন্ন সংস্থার আইডি কার্ড জব্দ করা হয়।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।