রোজা পূজা মূদ্রার এপাড় এবং ওপাড়-জামায়াত নেতা শিশির মনিরের বক্তব্য ঘিরে বিতর্ক

ইসলামী ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আইনজীবী ও সংসদ নির্বাচনের প্রার্থী সুনামগঞ্জে একটি পূজা মণ্ডপে গিয়ে তার একটি বক্তব্যকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। 

এ সংক্রান্ত ভিডিওটি ইতোমধ্যে ভাইরাল হয়েছে। ভিডিওতে তাকে বক্তব্যের এক পর্যায়ে  বলতে শোনা যায়, তিনি বলছেন “রোজা পূজা মূদ্রার এপাড় এবং ওপাড়, রোযা এবং পূজা মিলে এই বাংলাদেশ।’

ভিডিওটির কমেন্টে MahFuZ AhMeD FaRiD GaZi নামের একজন ব্যবহারকারী লিখেছেন, “এরা ক্ষমতার লোভে এত নিচে নামতেছে, এত নিকৃষ্ট হচ্ছে; ঘৃণা ছাড়া কিছুই করা যায় না এদেরকে।”

নেটিজেনরা মনে করছেন, শিশির মনির নিজেরেকে অসাম্প্রদায়িক হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন। এ ধরনের বক্তব্য মূলত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, বিশেষ করে নির্বাচনী প্রেক্ষাপটে ধর্মভিত্তিক কট্টরপন্থী রাজনৈতিক দলের নেতারা ভোটের রাজনীতিকে প্রভাবিত করার জন্য এ ধরনের মন্তব্য করে থাকেন।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।