আমিরাতে লটারিতে ৬৬ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক

সংযুক্ত আরব আমিরাতে ‘বিগ টিকিট’ লটারির ই-ড্রতে প্রবাসী বাংলাদেশি হারুন সরদার জিতলেন ২০ মিলিয়ন দিরহাম, যা বাংলাদেশি অর্থে ৬৬ কোটি টাকার কিছু বেশি।

শুক্রবার (৩ অক্টোবর) আবুধাবিতে এ ড্র অনুষ্ঠিত হয়। হারুন সরদার পেশায় একজন ট্যাক্সিচালক।

টিকিটটি তিনি গত ১৪ সেপ্টেম্বর কিনেছিলেন। ২০০৯ সাল থেকে হারুন আবুধাবিতে বসবাস করছেন।

শারজায় বসবাসকারী আরেক প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ সাইফুল এ ড্রতে একটি রেঞ্জ রোভার জিতেছেন।

বিগ টিকিট লটারি র‌্যাফেল আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অনুষ্ঠিত হয়। লটারিতে মিলিয়ন দিরহামের সঙ্গে স্বপ্নের গাড়ি যেমন ল্যান্ড রোভারস, বিএমডব্লিউ এবং করভেটস জেতার সুযোগ থাকে। প্রতি মাসে লটারির মেগা ড্র অনুষ্ঠিত হয়।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।