ঘরে ঢুকে ৬৪ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ

নওগাঁর রাণীনগরে গভীর রাতে ঘরে ঢুকে ৬৪ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় লিটন দেবনাথ (৩২) নামে এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

রবিবার রাতে ধর্ষণের শিকার ওই নারী নিজেই বাদী হয়ে রাণীনগর থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত লিটন দেবনাথ উপজেলার ত্রিমোহনী এলাকার চকাদিন হিন্দুপাড়া গ্রামের দীনেশ চন্দ্র দেবনাথের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২ অক্টোবর দিবাগত রাত ২টার দিকে বৃদ্ধা নারী নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। সে সময় কৌশলে লিটন দেবনাথ তার ঘরে প্রবেশ করে। বৃদ্ধা তাকে চিনতে পারলে লিটন তার মুখ চেপে ধরে কাপড় গুঁজে দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

ঘটনার পর দ্রুত আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, ‘ওই নারী বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। ভিকটিমকে সোমবার ডাক্তারি পরীক্ষার জন্য নওগাঁ পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।