বিবিসির সাক্ষাৎকারে উঠে আসলো তারেক রহমানের বিড়ালের প্রসঙ্গ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বিবিসি বাংলার সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে নতুনভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে তারেক রহমানের পোষা বিড়াল।

সাক্ষাৎকারে তারেক রহমান জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া খুনসুটির ছবিটি তার মেয়ের পোষা বিড়ালের সঙ্গে তোলা। এ বিষয়ে তিনি বলেন,“বিড়ালটি আমার মেয়ের। ও এখন অবশ্য সবারই হয়ে গিয়েছে। আমরা সবাই ওকে আদর করি।”

তিনি আরও জানান, তার ও তার ভাইয়ের শৈশবেও পোষা প্রাণীর সঙ্গে তাদের পরিচয় ছিল। “আমরা ছোটবেলায় একটি ছোট কুকুরও পোষতাম। তখন আমাদের বাসায় আম্মা হাঁস-মুরগি পালন করতেন, এমনকি ছাগলও ছিল। উনি ছাগলও কয়েকটি পালতেন।”

সাক্ষাৎকারে তিনি ব্যাখ্যা করেছেন, পরিবারে পোষা প্রাণীর প্রতি ভালোবাসা তার শৈশব থেকেই এসেছে। এছাড়াও তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পোষা প্রাণীর সঙ্গে ছবি শেয়ার করা বর্তমানে অনেক মানুষের কাছে স্বাভাবিক অভ্যাস।

খবরওয়ালা/এমএজেড
 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।