রাজধানীতে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেপ্তার

রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবন কার্যালয় থেকে চাকরিচ্যুত সেনাবাহিনীর সার্জেন্ট শাহিনুর (৫২) নামের এক ভুয়া ডিজিএফআই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (৭ অক্টোবর) সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা এসব তথ্য জানান।

জানা গেছে, ওই ব্যক্তি একজন চাকরিচ্যুত সেনাবাহিনীর সার্জেন্ট শাহিনুর (৫২)। তিনি নিজেকে ডিজিএফআইয়ের একটি গুরুত্বপূর্ণ পদে (সিনিয়র ওয়ারেন্ট অফিসার) কর্মরত বলে দাবি করে এলজিইডির পরিচালক কার্যালয়ে প্রবেশ করেন। এরপর সেখানে লোক নিয়োগে সহায়তার জন্য দাপ্তরিক চাপ দেয়ার চেষ্টা করেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় এলজিইডির পরিচালক সরাসরি ডিজিএফআইয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন এবং নিশ্চিত হন যে শাহিনুর নামে ওই ব্যক্তি সংস্থার কেউ নন। তিনি একজন প্রতারক।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে এলজিইডি কর্তৃপক্ষ শেরে বাংলা সেনা আর্মি ক্যাম্পে অবহিত করলে সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে দ্রুত পৌঁছে প্রতারক শাহিনুরকে গ্রেপ্তার করে।
 
এ বিষয়ে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, সোমবার (০৬ অক্টোবর) আমাদের কাছে অভিযোগ আসে যে, একব্যক্তি নিজেকে ডিজিএফআইয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে এলজিইডি অফিসে কয়েকজন ব্যক্তিকে চাকরি দেওয়ার জন্য প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। অতঃপর আমাদের একটি টহল দল উক্ত স্থানে গিয়ে ওই ব্যক্তিকে চ্যালেঞ্জ করেন। তখন জানতে পারের যে, ওইব্যক্তি আসলে ডিজিএফআইয়ের কেউ নয়। তিনি সার্জেন্ট থাকা অবস্থায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২০০৮ সালে সেনাবাহিনী থেকে বহিস্কৃত হন। অতঃপর আমাদের টহল দল উক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

পরবর্তীতে তাকে শের-ই-বাংলা নগর থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

জনসাধারণের কাছে এরকম আরও কোনো তথ্য থাকলে নিকটস্থ সেনা ক্যাম্পে যোগাযোগ করার জন্য উক্ত সেনা কর্মকর্তা অনুরোধ করেন।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।