দুর্ঘটনাকবলিত ট্রেন উদ্ধার করে ফেরার পথে প্রাণ গেল রেল প্রকৌশলীর

সিলেটের মোগলাবাজারে ট্রেন দুর্ঘটনার উদ্ধারকাজ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে সেকশনের উপসহকারী প্রকৌশলী (পথ) মোজাম্মেল হক।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন কুলাউড়া রেলওয়ে স্টেশনমাস্টার মো. রোমান আহমদ। তবে এ ব্যাপারে কুলাউড়া থানা-পুলিশ ও রেলওয়ে পুলিশ এখনও কোনো তথ্য জানায়নি।

জানা গেছে, মঙ্গলবার সকালে সিলেটের মোগলাবাজারে উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়। এই দুর্ঘটনার ফলে সিলেটের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ট্রেনের বগি উদ্ধার এবং রেল যোগাযোগ স্বাভাবিক করার জন্য কুলাউড়া থেকে প্রকৌশলী মোজাম্মেল হক ঘটনাস্থলে যান।

কাজ শেষ করার পর ফেরার পথে কুলাউড়ার ব্রাহ্মণবাজার ইউনিয়ন এলাকায় তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেন, কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালেই তিনি মারা যান।

কুলাউড়া রেলওয়ে স্টেশনমাস্টার মো. রোমান আহমদ বলেন, কুলাউড়া রেলওয়ে সেকশনের উপসহকারী প্রকৌশলী (পথ) মোজাম্মেল হক অনেক ভালো মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।