খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
চাঁদপুরের শাহরাস্তিতে পারিবারিক কবরস্থানে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. গোলাপ রহমান (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন শাহরাস্তি থানার ওসি আবুল বাশার।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী বাড়ির পাশে দোকানে যাচ্ছিল। এসময় তাকে তুলে নিয়ে একটি পারিবারিক কবরস্থানে ধর্ষণ করেন গোলাপ রহমান। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানি হলে গোলাপ রহমানের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয় ভুক্তভোগীর পরিবার।
চাঁদপুরের শাহরাস্তি থানার ওসি আবুল বাশার বলেন, ভুক্তভোগী কিশোরীকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। আর এ ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত চলছে। অভিযুক্ত গোলাপ রহমানকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।
খবরওয়ালা/এমইউ