সেনা অভিযানে ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ৩৪৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি শিস নবি (৩৫)কে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

সেনাবাহিনীর কামরাঙ্গীরচর আর্মি ক্যাম্প থেকে টহল দলটি যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে শিস নবিকে হাতেনাতে আটক করে। প্রথমে তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে আরও ১৪৫ পিস ইয়াবা জব্দ করা হয়। মোট ৩৪৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শিস নবি দীর্ঘদিন ধরে মাদক সরবরাহ ও পাইকারি বিক্রির সঙ্গে জড়িত ছিল। তার মাধ্যমে কামরাঙ্গীরচরসহ আশপাশের এলাকায় ইয়াবা ছড়িয়ে পড়ছিল।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে কামরাঙ্গীরচর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে কামরাঙ্গীরচর থানার ওসি আমিরুল ইসলাম বলেন, সেনা টহল দলের অভিযানে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।