১০ টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ

সুনামগঞ্জের তাহিরপুরে ১০ টাকার প্রলোভন দেখিয়ে মাদ্রাসার শিশুছাত্রীকে (৮) ধর্ষণের অভিযোগ উঠেছে ১৬ বছরের এক কিশোরের বিরুদ্ধে।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মাণিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বৃহস্পতিবার (৯ অক্টোবর) মামলায় অভিযুক্ত কিশোরকে আটক করেছে থানা পুলিশ। এর আগে শিশুর পিতা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে ওই কিশোরকে আসামি করে তাহিরপুর থানায় মামলা করেন।

তাহিরপুর থানার পরিদর্শক (তদন্ত) সুশংকর পাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে উপজেলার মাণিগাঁও গ্রামের এক কিশোর প্রতিবেশী দরিদ্র শ্রমিকের মাদ্রাসা পড়ুয়া শিশুকন্যাকে ১০ টাকার প্রলোভন দেখিয়ে নিজ বসত ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। চিৎকার শুনে প্রতিবেশীরা শিশুকন্যাকে উদ্ধার করেন। পরে ওই শিশুকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।