খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর ২০২৫
গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা এলাকায় বৃহস্পতিবার রাতে একটি আবাসিক হোটেলে নিয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণের কারণে এক তরুণীর (১৭) মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- রাজশাহীর বাঘমারা উপজেলার উত্তর সাজুরিয়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মমিনুল ইসলাম মোহন (২২) ও পাবনার চাটমোহর উপজেলার নিমাইচুরা গ্রামের শাহ আলমের ছেলে আতিকুর রহমান (২৩)। তাদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ সূত্র জানা যায়, বৃহস্পতিবার রাতে প্রেমের সম্পর্কে ওই তরুণীকে উপজেলার চন্দ্রা এলাকার মান্নান প্লাজার একটি আবাসিক হোটেলে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। এসময় তরুণীর অতিরিক্ত রক্তক্ষরণ হলে তাকে নিয়ে অটোরিকশা করে মির্জাপুর কুমুদিনি হাসপাতালে নিলে সেখানে তরুণীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজে রেফার্ড করেন।
এদিকে হাসপাতালে নেওয়ার পথেই ওই তরুণীর মৃত্যু হলে অ্যাম্বুল্যান্স চালক বুঝতে পেরে কৌশলে মির্জাপুর থানায় নিয়ে আসেন। এসময় সঙ্গে থাকা দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
পরে শুক্রবার সকালে কালিয়াকৈর থানায় বিষয়টি অবগত করলে দুপুরে দুই ধর্ষণকারীকে তাদের হেফাজতে নেয়। পরে ওই তরুণীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বলেন, তরুণীর লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
খবরওয়ালা/এমএজেড