১ নভেম্বর থেকে সিলেটজুড়ে রেল অবরোধের ঘোষণা

নভেম্বরের এক তারিখ থেকে সিলেট বিভাগজুড়ে রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে সিলেট বিভাগে রেলপথ ও রেলসেবা নিয়ে আন্দোলনকারীরা।

এ আন্দোলন মীমাংসার লক্ষ্যে শুক্রবার বিকেলে আন্দোলনকারীদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন কর্তৃপক্ষ। বৈঠকে ৮ দফা দাবি বাস্তবায়নে রেলওয়ের পক্ষ থেকে যে আশ্বাস দেওয়া হয়েছে তা প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা।

জানা গেছে, কর্তৃপক্ষ কথামতো দাবি না মানার আভাস দিলে আন্দোলনকারীদের পক্ষ থেকে যাওয়া প্রতিনিধি দল বৈঠক ছেড়ে চলে আসেন এ সময় তারা উপস্থিত সাংবাদিকদের সিলেট বিভাগজুড়ে রেলপথ অবরোধ কর্মসূচি কথা জানান।

৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলনের সমন্বয়ক আজিজুল ইসলাম ও আতিকুর রহমান আখই জানান, ২৭ সেপ্টেম্বর কুলাউড়ায় অবস্থান ধর্মঘট চলাকালে আন্দোলনকারীরা ট্রেন আটকে দেয়। সে সময় রেলওয়ের জিআরএম মহিউদ্দিন আরিফ আন্দোলনকারীদের প্রতিশ্রুতি দেন ১৫ দিনের মধ্যে কুলাউড়ায় আন্দোলনকারীদের সঙ্গে বসে বিষয়টি সমাধান করবেন। তাঁর এই প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীরা সেদিন ট্রেন ছেড়ে দেন। সেই মোতাবেক রেলওয়ের জিআরএমসহ ৩ সদস্যের প্রতিনিধিদল কুলাউড়া জংশন স্টেশনের ভিআইপি ওয়েটিং রুমে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। 

সেখানে রেল কর্মকর্তারা কোনো বাস্তব পদক্ষেপ গ্রহণ না করে নানা প্রতিশ্রুতির কথা শোনাতে থাকেন। এক পর্যায়ে বৈঠক প্রত্যাখ্যান করে চলে আসেন তারা।

খবরওয়ালা/এফএস

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।