পুলিশের বাধায় জাতীয় পার্টির সমাবেশ পণ্ড

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের বাধায় দলটির নির্ধারিত সমাবেশ পণ্ড হয়ে গেছে। শনিবার বিকেল পৌনে চারটার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, দলটি সমাবেশের জন্য কোনো অনুমতি নেয়নি। তবে জাতীয় পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, সমাবেশের অনুমতি তাদের ছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, জাতীয় পার্টির নেতা-কর্মীরা কার্যালয়ের সামনে জড়ো হলে পুলিশ তাঁদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। এ সময় পুলিশ জলকামান থেকে পানি ছুড়ে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।

বিকেল সাড়ে চারটার দিকে দেখা যায়, কার্যালয়ের ফটক বন্ধ এবং সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। সমাবেশের জন্য আনা চেয়ার–টেবিল সরিয়ে নিচ্ছিলেন ডেকোরেশনের কর্মীরা।

রমনা থানার পরিদর্শক (অপারেশন) আশিকুর রহমান বলেন, ‘জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অনুমতি ছাড়া সমাবেশের আয়োজন করা হয়েছিল। তাই পুলিশ সেখানে সমাবেশ করতে দেয়নি।’

উল্লেখ্য, এর আগে গত ৬ সেপ্টেম্বর ও ৩০ আগস্ট কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।