৬ আরব দেশ ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়িয়েছে

যুক্তরাষ্ট্রের সহায়তায় গত তিন বছরে ইসরায়েলের সঙ্গে ছয়টি আরব দেশ নিরাপত্তা সহযোগিতা জোরদার করেছে। এই সহযোগিতার মধ্যে ইরানের বিরুদ্ধে যৌথ পদক্ষেপের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। 

রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, ফাঁস হওয়া মার্কিন নথির বরাত দিয়ে শনিবার ওয়াশিংটন পোস্ট এ প্রতিবেদন প্রকাশ করে।

পত্রিকাটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, গাজা উপত্যকার যুদ্ধের নিন্দা জানালেও গুরুত্বপূর্ণ আরব দেশগুলো নীরবে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বাড়িয়েছে। দেশগুলো হলো বাহরাইন, মিশর, জর্ডান, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) অভ্যন্তরীণ নথির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইরানের দিক থেকে আসা হুমকিই ইসরায়েল ও এই ছয় আরব দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার মূল কারণ। একটি নথিতে ইরান ও তাদের মিত্রদের ‘অশুভ’ শক্তি হিসেবে বর্ণনা করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের সহায়তায় গত তিন বছরে ইসরায়েল ও এই ছয় দেশের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা বাহরাইন, মিশর, জর্ডান ও কাতারে একাধিক গোপন বৈঠকে অংশ নেন। এসব বৈঠকের উদ্দেশ্য ছিল নতুন কোনো জোট গঠন নয়, বরং আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা।

নথিগুলোতে কুয়েত ও ওমানকেও ভবিষ্যতে এই সহযোগিতায় সম্ভাব্য অংশীদার হিসেবে উল্লেখ করা হয়েছে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।