খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর ২০২৫
রাজধানীর আফতাব নগরে কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হিরো আলমের অনুসারীদের একাংশের ধারণা, এই হামলার পেছনে থাকতে পারেন তার স্ত্রী রিয়া মনি।
ঘটনার পর হিরো আলম জানিয়েছেন, কয়েকজন ব্যক্তি তাকে মারধর করেছে এবং বারবার জিজ্ঞাসা করেছে, কেন তিনি নির্বাচনে দাঁড়ান। পরে তারা তাকে অন্ধকারে নিয়ে গিয়ে মারধর করেছে এবং হত্যার চেষ্টা চালিয়েছে।
হামলার সময় আলম গুরুতর আহত হন, এমনকি অভিযুক্ত আরেক কনটেন্ট ক্রিয়েটর ম্যাক্স অভি তার স্মার্টফোনও ভেঙে ফেলেন। স্থানীয়রা আলমকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। এই ঘটনায় হিরো আলম ম্যাক্স অভি ও তার কথিত প্রেমিকা কনটেন্ট ক্রিয়েটর মিথিলাসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। ৫ অক্টোবর বাড্ডা থানায় করা মামলায় ম্যাক্স অভিকে গ্রেপ্তার করা হয়েছে।
হিরো আলমের অনুসারীদের একাংশ মনে করছেন, ঘটনার পেছনে রিয়া মনির হাত থাকতে পারে। তারা বলেন, কিছুদিন আগে হাতিরঝিলের একটি বাসায় স্থানীয়রা ম্যাক্স অভিকে পিটিয়ে থাকলেও তখন রিয়া মনি তাকে বাঁচাতে এগিয়ে গিয়েছিলেন। কিন্তু হিরো আলম যখন হামলার শিকার হন, তখন রিয়া মনি তাকে রক্ষা করতে এগোননি। এমনকি তার চোখেও পানিও দেখা যায়নি। এ থেকে অনুসারীরা নানা প্রশ্ন তুলে ধরছেন।
খবরওয়ালা/এন