মোটরসাইকেলযোগে এসে দুই যুবককে গুলি করলো দুর্বৃত্তরা

খুলনায় মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তদের গুলিতে দুই যুবক আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে মহানগরীর শেরে-বাংলা রোডের ২৬ নম্বর ওয়ার্ড কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ওই এলাকার বাসিন্দা মো. মনির (২৯) এবং সেখানে শ্বশুরবাড়িতে বেড়াতে আসা হানিফ শেখ (২৭)। মনির পেশায় রাজমিস্ত্রি, আর হানিফের বাড়ি বাগেরহাটের যাত্রাপুরে।

পুলিশ জানায়, রাতে মনির ও হানিফ ওয়ার্ড কার্যালয়ের সামনে চা পান করছিলেন। এমন সময় কয়েকটি মোটরসাইকেলে করে আসা সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গুলিতে হানিফের কানে এবং মনিরের পিঠে আঘাত লেগেছে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। গুলির পেছনের কারণ উদঘাটনেও তদন্ত চলছে।

খবরওয়ালা/এমএজেড
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।