স্কচটেপে মোড়ানো ট্রাভেল ব্যাগ থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্কচটেপে মোড়ানো একটি ট্রাভেল ব্যাগ থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনা ঘটে মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় কাইকাটেক সেতুর পাশে থেকে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি সায়মা আক্তার মীম (১৮) নামে এক তরুণীর হতে পারে। মীম গত শুক্রবার নিখোঁজ হন। তিনি পাবনা জেলার সুজানগর থানার দয়ালনগর গ্রামের সাইফুল ইসলামের কন্যা। বর্তমানে মোগরাপাড়া ইউনিয়নের আমতলা এলাকার ফিরোজ মিয়ার বাড়িতে ভাড়াটে ছিলেন এবং ‘কলাপাতা বার্গার কিং’-এ কাজ করতেন।

মীমের মামা খোকন শেখ সাগর জানান, দুই বছর আগে পরিবারের অমতে মীম রায়হানকে বিয়ে করেন। তবে গত শুক্রবার তিনি জানতে পারেন, রায়হান অন্য একটি বিয়ে করেছেন। এ নিয়ে দুজনের মধ্যে মনমালিন্য চলছিল। শনিবার মীমের বাসায় যাওয়ার পরও তাঁকে পাওয়া যায়নি। চার দিন ধরে সন্ধান না পাওয়ায় মঙ্গলবার সকালে সাগর সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

সোনারগাঁ থানার ওসি রাশেদুল হাসান খান বলেন, মরদেহের অবস্থার ভিত্তিতে ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ড অন্তত তিন দিন আগে ঘটেছে। মৃতদেহটি গুমের উদ্দেশ্যে হাত-পা বেঁধে পলিথিনে মুড়িয়ে স্কচ টেপে পেঁচিয়ে ট্রাভেল ব্যাগে ভরে নদীতে ফেলার চেষ্টা করা হয়েছিল, তবে ব্যাগটি পানিতে না পড়ে ঢালে আটকে থাকে। পুলিশ মরদেহের পরিচয় শনাক্ত এবং জড়িতদের খুঁজে বের করার কাজ করছে।

কলাগাছিয়া নৌ ফাঁড়ির ইনচার্জ ও পুলিশ পরিদর্শক সালেহ আহমেদ পাঠান জানান, মরদেহটি মীমের কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তবে পরিবারের অভিযোগের ভিত্তিতে রায়হানকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

খবরওয়ালা/এমএজেড
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।