খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
বাংলাদেশের জাতীয় প্রতীক শাপলা শুধুমাত্র দেশের স্বাধীনতা ও পরিচয়ের প্রতীক নয়, বরং দেশের গুরুত্বপূর্ণ ২৫টি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের লোগোতেও স্থান পেয়েছে।
এর মধ্যে রয়েছে— রাষ্ট্রপতি কার্যালয়, প্রধান উপদেষ্টার কার্যালয়, সংসদ ভবন, সেনাবাহিনী, ডিজিএফআই, এনএসআই, বাংলাদেশ পুলিশ, র্যাব, বিজিবি, এসএসএফ, পিজিআর, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কোস্টগার্ড, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি), বাংলাদেশী মূদ্রা ইত্যাদি।
ডিএমপিআই ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই প্রতিষ্ঠানগুলোতে শাপলা প্রতীক ব্যবহারের কারণে শাপলাকে কোনো রাজনৈতিক দলের প্রতীক হিসেবে ব্যবহার করা যায় না।





এর প্রমাণ হিসেবে উল্লেখযোগ্য, ২০১৩ সালের জাতীয় নির্বাচন আগে বাংলাদেশ কংগ্রেস শাপলা প্রতীক চাইলেও নির্বাচন কমিশন তা অনুমোদন করেনি। একইভাবে, পরবর্তীতে নাগরিক ঐক্য দলও শাপলা প্রতীক পেতে ব্যর্থ হয়।
বাংলাদেশের নির্বাচনী ইতিহাস এবং রাষ্ট্রীয় লোগো থেকে স্পষ্ট—শাপলা হলো রাষ্ট্রীয় প্রতীক, রাজনৈতিক নয়।
খবরওয়ালা/এমএজেড