গাড়ি থেকে যাত্রী নামার পর টার্গেট করে ছিনতাই, অস্ত্রসহ আটক ৪

নারায়ণগঞ্জ জেলা পরিষদ ভবনের সামনে থেকে দেশীয় ধারালো অস্ত্রসহ চার ছিনতাইকারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও ফতুল্লা থানা পুলিশের যৌথ দল।

শুক্রবার (১৭ অক্টোবর) রাত আনুমানিক আড়াইটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—গোপালগঞ্জের কোটালীপাড়ার ঘাঘোর গ্রামের নূরুল ইসলামের ছেলে মো. সোহরাব (২২), জামালপুরের সরিষাবাড়ীর বাঁশবাড়ী এলাকার নূরুল ফকিরের ছেলে মো. মিরাজ (২৮), জামালপুর সদরের কাষ্ঠসিঙ্গাইর এলাকার মো. মনজু (৩০) এবং সরিষাবাড়ীর কামরাবাগ গ্রামের মজনু ব্যাপারীর ছেলে মো. আলমগীর হোসেন (৩২)।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) তারেক আল মেহেদী জানান, ‘দীর্ঘদিন ধরে এই চক্রটি সাইনবোর্ড থেকে চাষাঢ়া পর্যন্ত এলাকায় ছিনতাই করে আসছিল। তারা দূরপাল্লার গাড়ি থেকে যাত্রী নামার পর টার্গেট করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে টাকা, মোবাইল, স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিনিয়ে নিত।’

তিনি আরও বলেন, ‘যৌথ অভিযানে তাদের আটক করা সম্ভব হয়েছে। ফতুল্লা থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।