ভিউ ব্যবসা দেশটাকে শেষ পর্যায়ে নিয়ে গেছে: হামিন আহমেদ

জনপ্রিয় কণ্ঠশিল্পী ও মাইলস ব্যান্ডের অন্যতম সদস্য হামিন আহমেদ বলেছেন, ‘ভিউ বাণিজ্য দেশটাকে শেষ পর্যায়ে নিয়ে গেছে। বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তিনি লেখেন, ‘ভিউ বাণিজ্য দেশটাকে শেষ পর্যায়ে নিয়ে গেছে। ভিউ পাওয়ার জন্য মানুষ এখন যেকোনো কিছু করতে রাজি। ভাইরাল = অর্থ = লোভ।’

হামিন আহমেদের এই পোস্টে অনেকেই একমত প্রকাশ করেছেন। মন্তব্য বিভাগে এক ব্যবহারকারী লিখেছেন, ‘সত্যি ভাইয়া, সত্যিই আমরা শেষ। এখন গান বা কাজ কেমন হয়েছে তা কেউ শুনে বা দেখে না, সবাই শুধু দেখে ভিউ।’

আরেকজন মন্তব্য করেন, ‘ভাইরাল হওয়ার নেশায় নিজের সম্মান, বিবেক, শালীনতা আর ব্যক্তিত্ব বিকিয়ে দেবেন না। এই মৃত্যুফাঁদে পা দেবেন না। ধন্যবাদ জানাই বস, সমাজের বাস্তব চিত্রটি এত স্পষ্টভাবে তুলে ধরার জন্য।’

হামিন আহমেদ কিংবদন্তি সঙ্গীত পরিচালক কমল দাশগুপ্ত ও বিশিষ্ট নজরুলসঙ্গীত শিল্পী ফিরোজা বেগমের ছেলে।

তিনি প্রথমে কলকাতার এক স্কুলে পড়াশোনা করেন। পরে ঢাকায় এসে ভর্তি হন সেন্ট যোসেফে, এরপর নটরডেম কলেজে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনপ্রশাসন বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন।

প্রথম জীবনে হামিন খেলাধুলার সঙ্গেও যুক্ত ছিলেন। ন্যাশনাল স্পোর্টিং, সূর্য তরুণ, আজাদ বয়েজ, আবাহনী ও মোহামেডান—এসব ক্লাবে ক্রিকেট খেলেছেন তিনি।

১৯৮৬ সালের আইসিসি ট্রফির জন্য বাংলাদেশের দলের অংশ ছিলেন হামিন। ১৯৮৭ সালে ক্রিকেটকে বিদায় জানিয়ে তিনি সঙ্গীতে মনোনিবেশ করেন।

১৯৭৯ সালে তিনি মাইলস ব্যান্ডের সঙ্গে গায়ক ও গিটারিস্ট হিসেবে তার সঙ্গীতজীবন শুরু করেন।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।