পুতিনের কাছে খামেনির বার্তা পৌঁছে দিলেন ইরানের নিরাপত্তা কর্মকর্তা

মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি। এ সময় তিনি পুতিনের কাছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সরাসরি বার্তা পৌঁছে দেন।

প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে রাশিয়া সফরে গেছেন লারিজানি। তিনি জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবের দায়িত্বের পাশাপাশি খামেনির উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, আঞ্চলিক উন্নয়ন এবং আন্তর্জাতিক বিষয়সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করেছেন।

গত সপ্তাহে পুতিন জানিয়েছিলেন, ইসরাইলি কর্তৃপক্ষ তাকে ইরানকে একটি বার্তা পৌঁছে দিতে বলেছে। বার্তায় বলা হয়েছে, তারা তেহরানের সঙ্গে আর সংঘর্ষ চায় না এবং উত্তেজনা কমাতে আগ্রহী।

তিনি বৃহস্পতিবার দুশানবেতে মধ্য এশিয়া-রাশিয়া শীর্ষ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে বলেন, আমরা ইসরাইলের সঙ্গে আস্থাভিত্তিক যোগাযোগ অব্যাহত রেখেছি এবং ইসরাইলি নেতৃত্বের কাছ থেকে আমাদের ইরানি বন্ধুদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ পেয়েছি যে, ইসরাইল সমস্যা সমাধানে আগ্রহী এবং দৃঢ়প্রতিজ্ঞ। তারা কোনো ধরনের সংঘর্ষে আগ্রহী নয়।

বিশ্লেষকরা মনে করছেন, এই সাক্ষাৎ ও বার্তাপ্রেরণ মধ্যপ্রাচ্য ও আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দুই দেশের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।