রংপুরে ছাত্রীকে ধর্ষণ, শিক্ষক গ্রেপ্তার

রংপুরের গঙ্গাচড়ায় নিজের ছাত্রীকে (১৮) ধর্ষণের অভিযোগে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার একটি গ্রামে নিজ বাড়ি থেকে ওই ব্যক্তিকে (৫৫) আটক করা হয়।

কিশোরী ১৭ অক্টোবর নিজে বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় ধর্ষণ ও অপহরণের অভিযোগে মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার।

মামলার অভিযোগে বলা হয়, বিদ্যালয়ে পড়ার সময় ওই শিক্ষকের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। দুই বছর আগে ইসলামি শরিয়ত মোতাবেক তাঁকে বিয়ে করেন ওই শিক্ষক। তবে বয়স কম থাকায় কাবিন রেজিস্ট্রি করা হয়নি। অভিযোগে উল্লেখ রয়েছে, বিয়ের পর থেকে শিক্ষক কাদের ওই ছাত্রীর সঙ্গে অমানবিক আচরণ করতেন এবং একাধিকবার ধর্ষণ করেন।

সম্প্রতি কাবিননামা রেজিস্ট্রির জন্য চাপ দিলে তিনি কিশোরীকে জোর করে বাড়িতে আটকে রাখেন এবং পরিবারের সদস্যদের হুমকি দেন।

পুলিশ কর্মকর্তা আবু হানিফ জানান, অভিযোগের ভিত্তিতে প্রধান শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে তাঁকে আটক করা হয়। শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।