কুষ্টিয়ায় বালুরঘাটে দুর্বৃত্তের গুলি, আহত ৩

কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদীতে ইজারা নেওয়া একটি বালুরঘাটে আগ্নেয়াস্ত্রসহ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছে, যাদের মধ্যে একজন গুলিবিদ্ধ। পাশাপাশি, লুটপাটের মাধ্যমে নগদ সাড়ে তিন থেকে চার লাখ টাকার ক্ষতির অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১৭ অক্টোবর) রাত ৩টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া এলাকার সৈয়দ মাসুদ রুমী সেতুর নিচে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন লাহিনীপাড়ার হুজুর আলীর ছেলে ফরিদ হোসেন (পায়ে গুলিবিদ্ধ), একই এলাকার ইদ্রিসের ছেলে সবুজ এবং আশরাফুলের ছেলে হাসিবুল হাসান শান্ত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ অক্টোবর লাহিনীপাড়ায় গড়াই নদীর ড্রেজিংকৃত বালুর ইজারা পায় স্থানীয় ঠিকাদার প্রতিষ্ঠান মানহা টিম্বার। ইজারার পর থেকেই ঠিকাদারের শ্রমিকরা বালু উত্তোলন করছিলেন। শুক্রবার রাতে হঠাৎ দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ ১০-১২ জন দুর্বৃত্ত ঘাটে হামলা চালিয়ে লুটপাট করে পালিয়ে যায়।

ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক হাসিবুল হাসান শান্ত বলেন, দিনগত রাত ৩টার দিকে গুলি করতে করতে দুর্বৃত্তরা ঘাটে হামলা করে। গুলির শব্দে আমি পালিয়ে যাওয়ার সময় পড়ে গিয়ে আহত হই। আর দুর্বৃত্তরা শ্রমিক ফরিদের পায়ে গুলি করে এবং সবুজকে ব্যাপক মারপিট করে সাড়ে তিন থেকে চার লাখ টাকা লুট করে নিয়ে গেছে। সুষ্ঠু বিচারের আশায় থানায় মামলা করা হবে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার জিয়াউর রহমান বলেন, গভীর রাতে বালুরঘাটে গুলির ঘটনা ঘটেছে। একজন গুলিবিদ্ধসহ কয়েক আহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।