ওমানে নিহত ৮ বাংলাদেশির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত আট বাংলাদেশির মরদেহ চট্টগ্রামে পৌঁছেছে। শনিবার রাত প্রায় নয়টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ওমানের মাস্কাট থেকে কফিনবন্দী মরদেহগুলো চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়।

বিমানবন্দরের সব আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করে কর্তৃপক্ষ রাত সোয়া ৯টার পর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করে।

চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

মরদেহ পৌঁছানোর খবর পেয়ে নিহতদের স্বজনদের পাশাপাশি সন্দ্বীপ উপজেলার রাজনৈতিক নেতারা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিমানবন্দরে উপস্থিত হন।

রাত সোয়া ৯টার পর একে একে আটটি মরদেহের কফিন স্বজনদের কাছে তুলে দেওয়া হয়। এছাড়া নিহত প্রবাসীদের দাফন-কাফনের সহায়তা হিসেবে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বজনদের হাতে একটি করে চেক হস্তান্তর করা হয়।

মরদেহ গ্রহণের সময় বিমানবন্দরে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। আত্মীয়স্বজনদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

পরে পৃথক পৃথক অ্যাম্বুলেন্সে মরদেহগুলো নিজ নিজ বাড়ির উদ্দেশে নিয়ে যান স্বজনেরা।

উল্লেখ্য, গত ৮ অক্টোবর বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে ওমানের দুখুম সিদ্দা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি প্রাণ হারান। নিহতদের মধ্যে সাতজন চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার এবং একজন রাউজান উপজেলার বাসিন্দা ছিলেন।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।