বিইউপি শিক্ষার্থী ধর্ষণ মামলার মূল আসামি সোহেল গ্রেপ্তার

সাভারে বাসায় ফেরার পথে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সাবেক শিক্ষার্থী ২৫ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল রোজারিওকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৯ অক্টোবর) গ্রেপ্তার মিঠুন বিশ্বাসকে আদালতে উপস্থাপন করলে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান সাভার মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল ওহাব।

সোমবার (২০ অক্টোবর) ভোরে গাজীপুরের কালিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি সোহেল রোজারিও (৩৭) কে আটক করে পুলিশ। তিনি সাভার কমলাপুর গোয়ালিও এলাকার বাসিন্দা। এর আগে তার সহযোগী মিঠু বিশ্বাসকে (৪৪) গ্রেপ্তার করে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করেছিল, তবে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপর অভিযুক্ত বিপ্লব রোজারিওকে (৪০) ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সোমবার সকালে সোহেল রোজারিওর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন।

গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে সোহেল রোজারিওসহ তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং-১৯) দায়ের করেন। মামলার পর থেকেই সাভার ও মিরপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় তরুণী সাভারে এক স্কুলছাত্রীকে প্রাইভেট পড়িয়ে বাসায় ফিরছিলেন। বাসায় গিয়ে দেখেন, মা বাইরে গিয়ে তালা দিয়ে পাশের চা-দোকানির কাছে চাবি রেখে গেছেন। দোকানি থেকে চাবি নিয়ে ফেরার পথে সোহেল রোজারিও মদ্যপ অবস্থায় তাকে বিভিন্ন প্রশ্ন করেন। কিছুদূর যাওয়ার পর মিঠু বিশ্বাস ও বিপ্লব রোজারিওর সঙ্গে তার দেখা হয়। এরপর তিনজন মিলে ওই তরুণীকে অনুসরণ করেন এবং ভয়ভীতি দেখিয়ে সোহেলের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে কাউকে কিছু জানালে প্রাণনাশের হুমকি দেন তারা।

সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা জানান, ঘটনার পর তিনজনই আত্মগোপনে চলে যান। জেলা পুলিশের নির্দেশনায় সাভার ও গোয়েন্দা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে গাজীপুরের কালিগঞ্জ থেকে সোহেল রোজারিও এবং রাজধানীর তেজগাঁও তেজকুনিপাড়া এলাকা থেকে মিঠু বিশ্বাসকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মিঠু বিশ্বাসের দুই দিনের রিমান্ড অনুমোদন করেছেন আদালত।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।